জাতীয়
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে গাছে মোটরসাইকেলের ধাক্কা, আপন দুই ভাই নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের দুই সহোদরের প্রাণ গেছে। শনিবার রাতে কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের কেশারপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের চাচাতো ভাই, যিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা এক আত্মীয়কে বাড়ি পৌঁছে দিতে তিনজন একটি মোটরসাইকেলে রওনা হন। পথে কেশারপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছে প্রচণ্ড বেগে আঘাত করে। তিন আরোহীই মারাত্মকভাবে জখম হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিলে চিকিৎসক আশিক ও আরিফকে মৃত ঘোষণা করেন। নিহত দুজনই সেনবাগের ডমুরুয়া গ্রামের বাসিন্দা এবং আলমের ছেলে।

হঠাৎ দুই ছেলেকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোক। প্রতিবেশী ও স্থানীয়রাও শোকাহত। সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন