হিলি বাজারে বেড়েছে পেঁয়াজের দাম।
দাম বাড়ার ফলে নিম্ন আয়ের মানুষজন ভোগান্তিতে পড়ছেন। বন্দরের ব্যবসায়ীরা সরকারকে দ্রুত দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত সপ্তাহে হিলি বন্দরের পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম ছিল ৪৫ থেকে ৪৮ টাকা কেজি প্রতি, যা খুচরা বাজারে বিক্রি হত ৫০-৫২ টাকায়। হঠাৎ দাম বেড়ে ৬৫ থেকে ৬৮ টাকা কেজি প্রতি এবং খুচরা বাজারে দাঁড়িয়েছে ৭০ টাকা। মজুদের অভাবে দেশের বিভিন্ন মোকামে পেঁয়াজ সংকট তৈরি হয়েছে।
হিলি বাজারের ক্রেতারা জানান, ‘আগে পেঁয়াজের দাম ছিল স্বাভাবিক, হঠাৎ আজ ৫০ টাকার পরিবর্তে ৭০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে হলো। এভাবে দাম বাড়লে চলবে কীভাবে?’
‘প্রশাসনের তদারকি দরকার, না হলে দাম কমবে না। অনেকে সংকটের সুযোগ নিয়ে পেঁয়াজ মজুত করছেন, যার ফলে দাম বাড়ছে।’
বন্দর ব্যবসায়ীরা জানান, ‘বৈরী আবহাওয়া, ভারত থেকে আমদানি বন্ধ এবং সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে। বর্ষাকালে বন্যার আশঙ্কা থাকায় দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।’
তিনি আশা প্রকাশ করেন, ‘সরকার এখনই ভারতসহ অন্যান্য দেশ থেকে আমদানি শুরু করলে দাম নিয়ন্ত্রণে আসবে এবং বাজার স্বাভাবিক হবে।’
মতামত দিন