আন্তর্জাতিক বাজারে আবারও কমলো স্বর্ণের দাম।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন নীতিনির্ধারণী বৈঠককে ঘিরে সুদের হার দীর্ঘদিন উঁচুতে থাকার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে নিম্নমুখী চাপ চলছে। টানা দ্বিতীয় সপ্তাহের মতো লোকসানে রয়েছে মূল্যবান এই ধাতু।
রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার স্পট গোল্ডের দাম সামান্য বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২২৭ ডলারের কিছু বেশিতে পৌঁছালেও পুরো সপ্তাহ হিসাবে দাম কমেছে ২ দশমিক ৩ শতাংশ। একই সময়ে মার্কিন স্বর্ণ ফিউচারস বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৩৮ ডলারের ওপরে উঠেছে।
স্বর্ণে কোনো সুদ বা নিয়মিত আয় না থাকায় সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সাধারণত অন্য সম্পদের দিকে ঝোঁকেন। এ কারণেই ফেডের বৈঠকের আগে বাজারে সতর্ক অবস্থান বজায় রয়েছে। বৈঠকে সুদ নিয়ে কী ইঙ্গিত আসে, তার ওপরই নির্ভর করছে স্বর্ণের আগামীর গতিপথ।

মতামত দিন