জাতীয়
ছবি: সংগৃহীত

অনিশ্চয়তার মধ্যে আদ-দ্বীন হাসপাতাল, কী হতে পারে পরবর্তী সিদ্ধান্ত?

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৭ মে হাসপাতালটির নবজাতক ওয়ার্ডে একসঙ্গে ছয়টি শিশুর মৃত্যুর ঘটনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের স্বত্বাধিকারীর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।

ঘটনার পর স্বাস্থ্য অধিদফতর তদন্ত কমিটি গঠন করে এবং গত ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে ৭ জুনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়। হাসপাতালের আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা ৯ জুন পর্যন্ত বাড়ানো হয়। তবে নির্ধারিত সময়ে দেওয়া জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক মনে না হওয়ায় মেডিক্যাল প্র্যাকটিস ও প্রাইভেট ক্লিনিক রেগুলেশন অধ্যাদেশ ১৯৮২-এর আওতায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এই আদেশের বিরুদ্ধে আইনি পথ খোলা আছে। বাতিলের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী করণীয় শিগগিরই জানানো হবে।

মতামত দিন