সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা।
নিজেস্ব প্রতিবেদক:
শুক্রবার সন্ধ্যার মধ্যে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে এই সতর্কতা দেওয়া হয়েছে।
পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা দমকা হাওয়া ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগ পেতে পারে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার — এই সাত অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত বজায় রাখতে বলা হয়েছে।
মতামত দিন