অর্থনীতি
ছবি: সংগৃহীত

বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেশ কিছু পণ্যে শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, ফলে এসব পণ্যের দাম বেড়ে যাবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম এই বাজেটের মূল স্লোগান — 'অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ'।

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের মধ্যে সিগারেট ও তামাকজাত পণ্য, নিকোটিন পাউচ এবং ভেপের ওপর কর বাড়ানো হচ্ছে। দেশে তৈরি বিলাতি মদের দামও বাড়বে।

আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্রে মধু, কফি, কাজুবাদাম, খেলনা, টাইলস, টয়লেট ও বেসিন, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, শার্টিং-প্যান্টিং-স্যুটিং কাপড়, পাথরের চিপস এবং সব ধরনের লাইটারের দাম বাড়তে পারে।

শিল্প উপকরণের মধ্যে কপার টিউব, কোল্ড রোলড ও কোটেড কয়েল-শিট, ট্রান্সফরমার, ডিসি মোটর এবং এমএস পণ্যেও শুল্ক বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এ ছাড়া ১,২০০ থেকে ১,৬০০ সিসি পেট্রোলচালিত গাড়ির ওপরও করভার বাড়ছে।

মতামত দিন