অর্থনীতি
ছবি: সংগৃহীত

বাজেটে যেসব পণ্যের দাম কমছে।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ৫৫তম এই জাতীয় বাজেটে বেশ কিছু পণ্যে শুল্ক-কর কমানোর প্রস্তাব করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষের নাগালে আসবে একাধিক নিত্যপ্রয়োজনীয় ও প্রযুক্তিপণ্য।

চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ক্ষেত্রে কিডনি ডায়ালাইসিস সামগ্রী, হার্টের স্টেন্ট, চোখের লেন্স, ক্যান্সারের ওষুধ, জীবনরক্ষাকারী ওষুধ ও মেডিকেল ইকুইপমেন্টের দাম কমবে। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সহায়ক যন্ত্রপাতিও এই সুবিধার আওতায় আসছে।

প্রযুক্তি পণ্যের মধ্যে ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, মনিটর, এসএসডি ও পিওএস মেশিনের দাম কমবে। একই সঙ্গে মোবাইল ফোন, রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিন, সিসি ক্যামেরা ও এটিএমের দামও কমার সম্ভাবনা রয়েছে।

সবুজ জ্বালানি খাতে ইলেকট্রিক গাড়ি, বাস, ট্রাক, বাইক, চার্জিং স্টেশন, সোলার প্যানেল, ইনভার্টার ও লিথিয়াম ব্যাটারিতে শুল্ক ছাড় দেওয়া হচ্ছে।

এর বাইরে শিশুখাদ্য, মসলা, খেজুর, সার, কীটনাশক, পোল্ট্রি ও মৎস্য খাদ্য, স্কিন কেয়ার পণ্য, জুয়েলারি, বাদ্যযন্ত্র, সিনেমাটোগ্রাফিক ক্যামেরা, ইলেকট্রিক কুকার ও ওয়াটার পিউরিফায়ারের দামও কমবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদনের পর রাষ্ট্রপতির স্বাক্ষর শেষে বিকেল ৩টায় সংসদে আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন শুরু হয়।

মতামত দিন