অর্থনীতি
ছবি: সংগৃহীত

জাতীয় আকাঙ্ক্ষা ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বাজেট প্রণয়ন করা হয়েছে: অর্থমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

জাতির প্রত্যাশা, অর্থনৈতিক বাস্তবতা ও উন্নয়ন অগ্রাধিকার—এই তিনটি বিষয় সামনে রেখেই এবারের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে গুলশানে বাজেট উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘ সময় পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপন হওয়ায় মানুষের প্রত্যাশার মাত্রাও বেড়েছে।

অর্থমন্ত্রী বলেন, “জাতির আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এবারের বাজেট তৈরি করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নের চেষ্টা রয়েছে।”

তিনি আরও জানান, বাজেট প্রণয়নের ক্ষেত্রে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করাই মূল লক্ষ্য।

তার ভাষায়, “ভঙ্গুর অর্থনীতি থেকে একটি স্থিতিশীল কাঠামোর দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এই বাজেটে প্রতিফলিত হয়েছে। প্রত্যেক নাগরিককে এই বাজেটের আওতায় আনার চেষ্টা করা হয়েছে।”

অর্থমন্ত্রী আরও দাবি করেন, উন্নয়ন পরিকল্পনায় শহর ও গ্রাম—উভয় এলাকার মানুষের প্রয়োজন ও বাস্তবতাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে সামগ্রিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা যায়।

মতামত দিন