জাতীয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ১২ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত।

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনলো সরকার। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদে একযোগে ১২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সোমবার (১৯ মে) প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারিকৃত এই প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী দ্বিতীয় গ্রেডভুক্ত এই পদে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন:

  • ঢাকার বিশেষ শাখার চলতি দায়িত্বে থাকা অ্যাডিশনাল আইজি মো. গোলাম রসুল

  • ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন

  • পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. আকরাম হোসেন

  • চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ

  • সিআইডির ডিআইজি গাজী জসীম উদ্দিন

  • পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি আবু নাছের মোহাম্মদ খালেদ

এছাড়া আরও পদোন্নতি পেয়েছেন:

  • সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম

  • অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম

  • পিবিআইয়ের অতিরিক্ত আইজি মো. মোস্তফা কামাল

  • পুলিশ সদর দপ্তরের মোসলেহ্‌ উদ্দিন আহমদ

  • শিল্পাঞ্চল পুলিশের মো. ছিবগাত উল্লাহ

  • রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সরদার নুরুল আমিন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।তাদের পদোন্নতি জনস্বার্থে জারি করা হয়েছে এবং যোগদানের তারিখ থেকেই তা কার্যকর হবে।

এই একযোগে পদোন্নতিকে প্রশাসন বিশ্লেষকরা দেখছেন চলমান পুলিশ প্রশাসনের কাঠামো শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে।

মতামত দিন