জাতীয়
ছবি: সংগৃহীত

২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামে পরিবর্তন আসছে: শিক্ষা প্রতিমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

প্রাথমিক বিদ্যালয়ে শুধু বই মুখস্থ নয়, এবার নাচ শেখানো হবে, গান হবে, নাটক হবে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামে এই পরিবর্তন আসছে।

আর এই পরিবর্তনের হাত ধরে তৈরি হবে হাজার হাজার নতুন কর্মসংস্থানও।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বুধবার ২৪টি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠকে জানান, সংগীত, নৃত্যকলা, চারুকলা, নাট্যকলা ও ক্রীড়াকে পাঠ্যক্রমে পূর্ণাঙ্গভাবে যুক্ত করা হবে। আগামী পাঁচ বছরে এই খাতে ৫০ থেকে ৬০ হাজার বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের প্রয়োজন হবে। ফলে এসব বিষয়ে পড়া তরুণ-তরুণীদের জন্য একটি নতুন ক্যারিয়ারের পথ খুলে যাচ্ছে।

২০২৭ সালে চতুর্থ শ্রেণির 'শিল্প ও সংস্কৃতি' বইয়ে চারুকলা, সংগীত, নৃত্যকলা ও নাট্যকলা — চারটি অধ্যায় যুক্ত হবে। ২০২৮ সালে এগুলো পুরোপুরি কারিকুলামের অন্তর্ভুক্ত হবে।

বিশ্ববিদ্যালয়গুলোর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, এখন থেকেই পাঠ্যক্রমে শিক্ষকতার প্রস্তুতি যুক্ত করতে হবে। সরকার চায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পান।

মতামত দিন