জাতীয়
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের।

নিজেস্ব প্রতিবেদক:

প্রতিদিন সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বার্তা আসে, আর সঙ্গে আসে নতুন মৃত্যুর সংখ্যা। বুধবারের হিসাবেও ব্যতিক্রম হলো না।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই মহামারিতে মোট মৃত্যু এখন ৬৩৯-এ দাঁড়িয়েছে।

শুধু মৃত্যু নয়, আক্রান্তের ঢেউও থামছে না। একই ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৩৯ জন। প্রতিদিন হাজারের কাছাকাছি নতুন রোগী ভর্তির এই ধারা বলছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি।

বিশেষজ্ঞরা বলছেন, টিকা দেওয়া শিশুদের শরীরে কার্যকর অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগছে। এর মধ্যে যেসব শিশু এখনো টিকার বাইরে, তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে। সরকার হামকে শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিলেও মাঠের চিত্র এখনো উদ্বেগজনক।

মতামত দিন