আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ব্যালট সংকটের জেরে দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশনের প্রধান পদত্যাগ করেছেন, তবু থামছে না ক্ষোভ। গত ৩ জুনের স্থানীয় নির্বাচনে কয়েক ডজন ভোটকেন্দ্রে প্রায় সাত হাজার ব্যালট পেপারের ঘাটতির ঘটনায় দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।

বুধবার সন্ধ্যা থেকে দেশটির ১৮টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠন নতুন করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে।

ভোটের দিনই অতিরিক্ত ব্যালট সরবরাহ করা হলেও ক্ষোভ কাটেনি। নির্বাচনে স্বচ্ছতা ছিল কিনা — এই প্রশ্নই এখন আন্দোলনের কেন্দ্রে। গত সপ্তাহান্তেও এ ইস্যুতে বড় বিক্ষোভ হয়েছে। নতুন করে ভোট আয়োজনের কোনো ঘোষণা না আসায় পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে।

এই নির্বাচন ছিল সামরিক আইন জারির ঘটনায় অপসারিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের পর ক্ষমতায় আসা প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের আমলে প্রথম দেশব্যাপী ভোট। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অধিকাংশ আসনে জিতলেও গুরুত্বপূর্ণ সিউল মেয়র পদ হাতছাড়া হয়েছে।

মতামত দিন