আমিরাতে ওয়ার্ক পারমিটে বড় সংস্কার,১৩ ধরনের ওয়ার্ক পারমিটের সুবিধা।
সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে যাওয়া এখন অনেকটাই সহজ হতে চলেছে। দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় ওয়ার্ক পারমিট ব্যবস্থায় ব্যাপক সংস্কার এনেছে।
সোমবার জারি করা পরিপত্রে মন্ত্রণালয় জানায়, এই সংস্কার দেশটির 'জিরো গভর্নমেন্ট ব্যুরোক্রেসি' কর্মসূচির অংশ। একীভূত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন ঘরে বসেই অধিকাংশ সেবা নেওয়া সম্ভব। সংস্কার কার্যক্রমকে আরও কার্যকর করতে আগামী ৩০ জুলাই পর্যন্ত অনলাইন জনপরামর্শ কর্মসূচি চলবে।
বর্তমানে আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিটের সুবিধা রয়েছে। বিদেশ থেকে সরাসরি নিয়োগ, এক প্রতিষ্ঠান থেকে অন্যত্র বদলি, পরিবারের স্পন্সরশিপে থাকা ব্যক্তিদের চাকরি, খণ্ডকালীন কাজ, ফ্রিল্যান্সিং এবং গৃহকর্মীসহ প্রতিটি শ্রেণির জন্য আলাদা পারমিটের ব্যবস্থা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই সংস্কারে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট জটিলতা অনেকটাই কমে আসবে।
মতামত দিন