অপরাধ
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলার সালিশ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিল, নিহত ১।

নিজেস্ব প্রতিবেদক:

বিরোধটা পুরনো। মাদকসহ আটকের ঘটনা ও সেই মামলাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের দুর্লভপুরে ইব্রাহিম আলী ও মনিরুল ইসলামের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

বুধবার দুপুরে সালিশ বসাকে কেন্দ্র করেই সেই দ্বন্দ্ব রূপ নিল রক্তক্ষয়ী সংঘর্ষে। দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটের আঘাতে আহত হলেন ১৫ থেকে ২০ জন। হাসপাতালে নেওয়ার পথেই মারা গেলেন ইব্রাহিম আলী (৩৮)।

আহতদের মধ্যে জিয়াউলকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১৩ জন চিকিৎসা নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন