অর্থনীতি
ছবি: সংগৃহীত

৫০০ বিলিয়ন ডলারের অর্থনীতি, ইতিহাসে প্রথম এই মাইলফলক বাংলাদেশের।

নিজেস্ব প্রতিবেদক:

বৈশ্বিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি আর রপ্তানি মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এবার ইতিহাস গড়ল। চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলার — প্রথমবারের মতো ৫০০ বিলিয়নের গণ্ডি পেরোল বাংলাদেশ।

বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক হিসাবে এই তথ্য উঠে এসেছে।

এক বছর আগে অর্থনীতির আকার ছিল ৪৫৬ বিলিয়ন ডলার। বছরের ব্যবধানে বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার। জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, আগের বছর যা ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। আন্তর্জাতিক সংস্থাগুলো ৪ শতাংশের নিচে থাকার পূর্বাভাস দিলেও প্রাথমিক হিসাবে তা ছাড়িয়ে গেছে।

কৃষি ও সেবা খাত এই অর্জনে বড় ভূমিকা রেখেছে। কৃষিতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ এবং সেবা খাতে ৪ দশমিক ৫৯ শতাংশ। তবে শিল্প খাতে প্রবৃদ্ধি কিছুটা কমে ২ দশমিক ৮৬ শতাংশে নেমেছে, যা আগের বছর ছিল ৩ দশমিক ৭১ শতাংশ। রপ্তানি শ্লথ হওয়া এবং মূল্যস্ফীতিতে অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়াকেই এর কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

মতামত দিন