আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আইএইএকে আবার হাতিয়ার বানাতে দেবেন না — বিশ্বনেতাদের সতর্ক করলেন আরাঘচি।

নিজেস্ব প্রতিবেদক:

পারমাণবিক স্থাপনায় হামলার মাত্র একদিন আগে আইএইএর প্রস্তাব পাস হয়েছিল। এবার সেই একই পথে হাঁটার আগে বিশ্বনেতাদের সতর্ক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আইএইএর নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক বৈঠকের সময় বোর্ড সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে চিঠি পাঠিয়ে তিনি সংস্থাটিকে 'রাজনৈতিক হাতিয়ার' হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে আরাঘচি মনে করিয়ে দেন, গত বছর বোর্ড অফ গভর্নরসে প্রস্তাব পাসের ২৪ ঘণ্টার মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, এবারও কি আইএইএ সেই হামলার ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে?

যুক্তরাষ্ট্রের উত্থাপিত নতুন খসড়া প্রস্তাবটিকে 'রাজনৈতিক ও বিদ্বেষপূর্ণ' আখ্যা দিয়ে আরাঘচি বলেন, যারা সংকটের মূল কারণ, তারাই এখন সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে চাইছে। ২০১৮ সালে জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে যাওয়া এবং কূটনীতি চলাকালেও ইরানে সামরিক অভিযান চালানোকে আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রকাশ্য লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি।

বোর্ড সদস্যদের উদ্দেশে আরাঘচির আহ্বান — নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে এই প্রস্তাবের বিরোধিতা করুন, পরিস্থিতি আরও জটিল হতে দেবেন না।

মতামত দিন