বিনোদন
ছবি: সংগৃহীত

তিন দশক পর কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ।

নিজেস্ব প্রতিবেদক:

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। নিউ ইস্কাটনের ফ্ল্যাটে খাটের ওপর পড়ে ছিলেন বাংলা চলচ্চিত্রের মহানায়ক।

হলি ফ্যামিলি হয়ে ঢাকা মেডিকেলে পৌঁছানোর পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আত্মহত্যা না হত্যা — সেই প্রশ্নের উত্তর মেলেনি তিন দশকেও। এবার সেই রহস্য উন্মোচনে কবর থেকে তুলে আনা হবে সালমান শাহর মরদেহ।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে মরদেহ উত্তোলন করে নতুন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের অনুমতি দেন। বুধবার তদন্তকারী কর্মকর্তা জিয়াউল মোর্শেদ জানান, আদালতের অনুমতি পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হবে।

গত বছরের অক্টোবরে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামীরা হক, শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনকে।

মামলার বিবরণে জানা যায়, সেদিন সকালে পরিবারের সদস্যরা দেখা করতে গেলে জানানো হয় সালমান ঘুমাচ্ছেন। কিছুক্ষণ পর ফোনে ডাকা হলে এসে দেখেন তিনি খাটে পড়ে আছেন।

মতামত দিন