ধানমন্ডিতে পাঁচতলা ভবনের ছাদে আগুন, নিয়ন্ত্রণে কাজ চলছে।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে একটি পাঁচতলা ভবনের ছাদের কক্ষে আগুন লেগেছে। বুধবার বিকেল পৌনে ছয়টার দিকে আগুনের সূচনা হলে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন জানান, ভবনটিতে ইলেকট্রনিকস পণ্যের দোকান ও বিভিন্ন ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে। আগুনের উৎস ও হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
মতামত দিন