মরক্কো থেকে ৬০ হাজার টন সার আসছে, ব্যয় ৫২৩ কোটি টাকা।
কৃষি উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে মরক্কো থেকে ৬০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মরক্কোর ওসিপি ন্যুট্রিক্রপস ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে স্বাক্ষরিত চুক্তির আওতায় দুটি পৃথক লটে এই সার কেনা হবে। প্রথম লটে ৩০ হাজার টন সারের দাম পড়বে প্রতি টন ৬৮৮ ডলার, মোট ব্যয় ২৫৪ কোটি ৩৮ লাখ টাকা। দ্বিতীয় লটেও ৩০ হাজার টন কেনা হবে, তবে প্রতি টনের দাম কিছুটা বেশি — ৭২৬ দশমিক ৩৩ ডলার, মোট ব্যয় ২৬৮ কোটি ৫৬ লাখ টাকা। দুই লট মিলিয়ে মোট ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ৫২৩ কোটি টাকা।
মতামত দিন