আবহাওয়া
ছবি: সংগৃহীত

রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ঝড়বৃষ্টির সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

দিনের ঝড়বৃষ্টি রাতেও থামছে না। বুধবার বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের ১২টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকাল পর্যন্তও স্বস্তি নেই। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমলেও সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মতামত দিন