আগামী তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি আমদানি করবে সরকার।
আগামী জুন থেকে আগস্ট — এই তিন মাসে দেশের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রায় ১৭ হাজার ৩৩ কোটি টাকার তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চারটি প্যাকেজে গ্যাস অয়েল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল ও গ্যাসোলিন আমদানি করবে। সবচেয়ে বড় সরবরাহ আদেশ পাচ্ছে ইউনিপেক সিঙ্গাপুর — প্রায় ৭ হাজার ৬৭৩ কোটি টাকার। দুটি প্যাকেজে ভিটল এশিয়া পাচ্ছে প্রায় ৭ হাজার ৪৬১ কোটি টাকার অর্ডার।
বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও পরিবহন খাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত আমদানি কর্মসূচির অংশ হিসেবে এই ক্রয় অনুমোদন করা হয়েছে।

মতামত দিন