ডেঙ্গু মোকাবিলায় পাশে থাকার প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর, পরিষ্কার-পরিচ্ছন্নতার আহ্বান।
নিজেস্ব প্রতিবেদক:
ডেঙ্গু মৌসুমে রোগী বাড়লে চিকিৎসকরা যা চাইবেন তাৎক্ষণিকভাবে জানালেই ব্যবস্থা নেওয়া হবে — বুধবার এই আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
জাতীয় প্রেস ক্লাবে ড্যাব আয়োজিত জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।
রোগীর অবস্থা নিয়মিত পর্যবেক্ষণে রাখার পরামর্শও দেন তিনি।
সাধারণ মানুষের উদ্দেশে মন্ত্রী বলেন, বাসাবাড়ি, কর্মক্ষেত্র ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখাই এখন সবচেয়ে জরুরি কাজ। ডেঙ্গু ঠেকাতে সচেতনতার বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক নেতাদের সামনে স্বাস্থ্যখাতের উন্নয়নে জিয়াউর রহমানের অবদানও তুলে ধরেন মন্ত্রী।

মতামত দিন