অর্থনীতি
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক এখন শুধু আর্থিক নয়, রাজনৈতিক রূপ নিয়েছে: গভর্নর মোস্তাকুর রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের সবচেয়ে বড় ব্যাংকটি ঘিরে যে অস্থিরতা চলছে, তা এখন শুধু আর্থিক নয় — রাজনৈতিক রূপ নিয়েছে। বুধবার ব্যাংকার্স সভায় সরাসরি এ কথা স্বীকার করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

তবে আর্থিক খাতের বৃহত্তর স্বার্থে দ্রুত সমাধানের আশ্বাসও দিলেন তিনি।

সভায় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) পক্ষ থেকে ইসলামী ব্যাংককেন্দ্রিক আন্দোলন নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়। ব্যাংকাররা বলেন, দেশের বৃহত্তম এই ব্যাংকে গ্রাহকের আস্থায় যে ফাটল ধরছে, তার ঢেউ অন্য ব্যাংকেও লাগতে পারে। সেই উদ্বেগের প্রতিক্রিয়াতেই গভর্নর সমাধানের প্রতিশ্রুতি দেন।

সভা শেষে এবিবি সভাপতি মাসরুর আরেফিন সাংবাদিকদের বিষয়টি জানান।

মতামত দিন