আবহাওয়া
ছবি: সংগৃহীত

বর্ষা এগিয়ে আসছে, আজ ১৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশজুড়ে বর্ষার আগমনী বার্তা স্পষ্ট হচ্ছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পৌঁছে গেছে।

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বাকি অংশেও বিস্তার লাভের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

এরই মধ্যে আজ বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ১৭টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট — এই ১৭টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমলেও সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

মতামত দিন