আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজে হেলিকপ্টার হারানোর জবাবে ইরানে মার্কিন হামলা, পাল্টা হুঁশিয়ারি তেহরানের।

নিজেস্ব প্রতিবেদক:

যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর দৃঢ়তা পরীক্ষার চেষ্টা — এই ভাষায় আমেরিকার সর্বশেষ হামলাকে বর্ণনা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে স্পষ্ট করে দিলেন, জবাব আসবেই।

মঙ্গলবার বিকেলে মার্কিন সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালি সংলগ্ন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনায় হামলা শুরু করে। সেন্টকম একে 'আত্মরক্ষামূলক পদক্ষেপ' বলে দাবি করলেও তেহরান এটিকে আগ্রাসন হিসেবে দেখছে। এর আগে হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হলে প্রেসিডেন্টের নির্দেশে এই অভিযান শুরু হয়।

এক্সে দেওয়া পোস্টে আরাঘচি লেখেন, ইরানের সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকি জবাব ছাড়া রাখবে না। নিরাপদ থাকতে চাইলে এই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার পরামর্শও দেন তিনি।

দুই পক্ষই এখন পাল্টাপাল্টি হামলা ও হুমকির ভেতরে। স্থায়ী সমঝোতার আলোচনা চললেও মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা।

মতামত দিন