রাজনীতি
ছবি: সংগৃহীত

বিজ্ঞান চর্চায় জোর দেওয়ার আহ্বান জুবাইদা রহমানের।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের সমস্যা সমাধানে রাজনীতির চেয়ে গবেষণাগারের দিকে তাকানোর আহ্বান জানালেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বিজ্ঞান মেলার উদ্বোধনে তিনি বলেন, বৈজ্ঞানিক উদ্ভাবনই পারে মানুষের জীবনের বাস্তব সমস্যার টেকসই উত্তর দিতে।

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পরিবেশ রক্ষা থেকে শুরু করে দৈনন্দিন নানা সংকটে বিজ্ঞানচর্চার মাধ্যমে অবদান রাখার সুযোগ তাদের হাতেই রয়েছে। সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হলে সমাজে মেধার বিকাশ ঘটবে।

বৃক্ষরোপণ প্রসঙ্গে তিনি বলেন, গাছ লাগানোকে আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে গণমানুষের অংশগ্রহণে সবুজ বিপ্লবে রূপ দেওয়া সম্ভব, যা একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সুফল বয়ে আনবে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী এই কর্মসূচিতে বৃক্ষরোপণ ও 'ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে' শীর্ষক বিজ্ঞান মেলা একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে।

মতামত দিন