মিনিবাস থেকে নেমে এলোপাতাড়ি গুলি, দক্ষিণ আফ্রিকায় ১২ জনের মৃত্যু।
দশজনের বেশি বন্দুকধারী একটি সাদা মিনিবাসে চড়ে রাতের আঁধারে ঢুকে পড়ে জোহানেসবার্গের ক্লিভল্যান্ড বসতিতে। এরপর একে একে বিভিন্ন জায়গায় ঢুকে গুলি চালাতে থাকে।
মঙ্গলবার রাতে ঘটা এই হামলায় আটজন পুরুষ ও তিনজন নারী ঘটনাস্থলেই প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও একজনের। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
হামলাকারীদের পরিচয় বা উদ্দেশ্য — কোনোটাই এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।
দক্ষিণ আফ্রিকায় এ ধরনের ঘটনা নতুন নয়। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন হত্যাকাণ্ডের শিকার হন। বিশ্বের সর্বোচ্চ সহিংসতার দেশগুলোর মধ্যে নিয়মিত নাম ওঠে দক্ষিণ আফ্রিকার।

মতামত দিন