জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে সাড়ে ৮ হাজার অবৈধ ভারতীয়, ফেরত নিতে নারাজ দিল্লি।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশে এই মুহূর্তে প্রায় ২৫ হাজার বিদেশি নাগরিক অবস্থান করছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় — সরকারি হিসাবে সাড়ে ৮ হাজার, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা।

বৈধ কাগজপত্র ছাড়াই তারা গার্মেন্টস, টেক্সটাইল, আইটি, বায়িং হাউজ ও এনজিওসহ বিভিন্ন খাতে কাজ করছেন।

পরিস্থিতি আরও জটিল করেছে ভারতের দ্বৈত আচরণ। একদিকে বাংলাদেশি দাবি করে সীমান্ত দিয়ে লোক ঠেলে দেওয়া অব্যাহত রেখেছে দিল্লি, অন্যদিকে বাংলাদেশে থাকা নিজেদের অবৈধ নাগরিকদের ফেরত নেওয়ার কোনো উদ্যোগ নিচ্ছে না। ঢাকা ইতোমধ্যে বেশ কয়েকটি কূটনৈতিক চিঠি দিলেও সেগুলোতে তেমন সাড়া মেলেনি।

আইনশৃঙ্খলা সূত্র জানায়, অবৈধ ভারতীয়দের ৫০ শতাংশের বেশি সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানায় কর্মরত। বায়িং হাউজে ১৫ থেকে ২০ শতাংশ, করপোরেট খাতে ১০ থেকে ১২ শতাংশ এবং আইটি ও এনজিওতেও উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় অবৈধভাবে কাজ করছেন। এদের অনেকেই হুন্ডির মাধ্যমে বিপুল অর্থ ভারতে পাঠাচ্ছেন — যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি করছে। বৈধ ওয়ার্ক পারমিট না থাকায় কর না দেওয়ায় প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্বও হারাচ্ছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ জানান, অবৈধ বিদেশিদের নাম-পরিচয় সংগ্রহ করা হচ্ছে। তথ্য পাওয়ার পর মামলা করা হবে এবং আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে। পাশাপাশি কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেজ তৈরি এবং কঠোর ভিসা ট্র্যাকিং ব্যবস্থা চালুর কাজও শুরু হয়েছে।

মতামত দিন