আদ-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর।
নিজেস্ব প্রতিবেদক:
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ পৃষ্ঠার জবাব দিলেও সরকার তাতে সন্তুষ্ট নয়। বুধবার এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালের দেওয়া জবাব অস্পষ্ট এবং তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী জানান, সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত ৪ জুন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রাথমিক প্রমাণ পেয়ে শোকজ নোটিশ জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ সেই নোটিশের জবাব দেয়। কিন্তু সেই জবাব যথেষ্ট নয় বলেই মনে করছে সরকার।

মতামত দিন