জাতীয়
ছবি: সংগৃহীত

কাপ্তাই লেকে পানি সংকট, পাঁচের মধ্যে তিন বিদ্যুৎ ইউনিট বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। কিন্তু পানির অভাবে আজ উৎপাদন হচ্ছে মাত্র ৫৮ মেগাওয়াট।

পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি বন্ধ, চলছে কেবল দুটি।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বুধবার জানান, কাপ্তাই লেকে আজ পানির স্তর ৭৩.৯১ ফুট, অথচ রুল কার্ভ অনুযায়ী এই সময়ে থাকার কথা ৭৮.৩৪ ফুট। ঘাটতি প্রায় সাড়ে চার ফুট। চলতি সপ্তাহে মাঝেমধ্যে বৃষ্টি হলেও তা এই ঘাটতি পূরণে যথেষ্ট নয়।

কন্ট্রোল রুমের প্রকৌশলীরা জানান, সকাল ৯টা পর্যন্ত ২ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। মুষলধারে বৃষ্টি না হলে বাকি ইউনিটগুলো চালু করার সুযোগ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

মতামত দিন