অর্থনীতি
ছবি: সংগৃহীত

নতুন বাজেটে বিড়ির দাম বাড়ছে না: অর্থমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন অর্থবছরেও বিড়ি ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত মূল্য গুনতে হবে না। সরকার বিড়ির ওপর বিদ্যমান কর ও মূল্য কাঠামোয় কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সদস্য রাশেদা বেগম হীরা তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধির বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।

জবাবে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিড়ি খাতে নতুন কোনো কর আরোপ বা মূল্য সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্তমানে যে করহার কার্যকর রয়েছে, সেটিই অব্যাহত থাকবে।

তিনি জানান, বিড়ির খুচরা মূল্য, ভ্যাট এবং সংশ্লিষ্ট কর কাঠামো অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বাজেট বাস্তবায়নের পরও বাজারে বিড়ির দামে কোনো প্রভাব পড়বে না।

সংসদে উত্থাপিত প্রশ্নে তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত সম্পূরক শুল্ক আরোপের বিষয়টি তুলে ধরা হলেও সরকার এ মুহূর্তে বিড়ি খাতে নতুন কর বৃদ্ধির পথে হাঁটছে না বলে স্পষ্ট করেন অর্থমন্ত্রী।

এর ফলে আগামী অর্থবছরেও বিড়ির বর্তমান মূল্য বহাল থাকবে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন