আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের সময় অবশেষে জানালো তেহরান।

নিজেস্ব প্রতিবেদক:

গত ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের সময় অবশেষে জানিয়েছে তেহরান। মহররম মাসের প্রথম দশ দিন — অর্থাৎ আশুরা — পার হওয়ার পরই এই অনুষ্ঠান আয়োজন করা হবে।

মঙ্গলবার খামেনির স্মরণসভা কমিটির দ্বিতীয় বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইরানের আধাসরকারি মেহের নিউজ এজেন্সি এটি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ইমাম হুসাইনের শোকানুষ্ঠানের প্রতি খামেনির দীর্ঘদিনের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে দেশি-বিদেশি গণমাধ্যমে অনুষ্ঠানের সময় নিয়ে ছড়িয়ে পড়া যাচাইবিহীন তথ্যের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে কমিটি। তাদের ভাষায়, এই গুজব ঐতিহাসিক এই সমাবেশে যোগ দিতে আগ্রহী লাখো মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

অনুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ও ব্যবস্থাপনা চূড়ান্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। সব তথ্য সদর দপ্তর থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে কমিটি জানিয়েছে।

মতামত দিন