জাতীয়
ছবি: সংগৃহীত

দাঁড়ানো ট্রাকে পিকআপের ধাক্কা, ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের সখিপুরে মঙ্গলবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণ গেছে। সখিপুর-সাগরদীঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ঢাকাগামী মুরগিবাহী একটি পিকআপভ্যান।

প্রচণ্ড আঘাতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ট্রাকের এক শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা দেশের চার ভিন্ন জেলার বাসিন্দা। তারা হলেন জামালপুরের বকশিগঞ্জের নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলার রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়ার সাগর (২২) এবং ভোলার সুমন (২৬)।

নিহতদের মরদেহ সখিপুর থানায় নেওয়া হয়েছে। থানার এএসআই আল মামুন জানান, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ চলছে। তারা থানায় পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

মতামত দিন