অর্থনীতি
ছবি: সংগৃহীত

নতুন উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ, সুদ সর্বোচ্চ ৭ শতাংশ: অর্থমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

তরুণ উদ্যোক্তাদের জন্য সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, নতুন উদ্যোক্তারা এখন থেকে বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের 'নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম'-এর আওতায় এই সুবিধা দেওয়া হচ্ছে। এই স্কিমের তহবিল ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। জামানত দিতে সক্ষম উদ্যোক্তারা এই স্কিম থেকে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।

স্টার্টআপদের জন্য আলাদা আরেকটি সুবিধার কথাও জানান মন্ত্রী। 'স্টার্টআপ ফান্ড' নামে ৫০০ কোটি টাকার নতুন একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হচ্ছে, যেখান থেকে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ ও ইক্যুইটি সহায়তা পাবেন উদ্যোক্তারা।

উল্লেখ্য, বিনা সুদে ঋণের সুযোগ আছে কিনা জানতে চেয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিনা সুদে কোনো ঋণ প্রকল্প চালু নেই, তবে স্বল্প সুদে সহজ শর্তে ঋণের সুযোগ রয়েছে।

মতামত দিন