বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবর ভিত্তিহীন — শিক্ষামন্ত্রী।
অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়া হচ্ছে — সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরকে 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার একনেক সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো বিষয় বাদ দেওয়ার কোনো সিদ্ধান্তই হয়নি।
একই সুরে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও। তিনি জানান, অনার্স পর্যায়ে এই তিনটি বিভাগ থাকবে। তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে কি না, সেটি নিয়ে আলোচনা চলছে। কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ শিক্ষাবর্ষের জন্য নতুন শিক্ষাক্রম সংস্কার ও কিছু নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানানোর পরপরই এই গুজব ছড়িয়ে পড়ে।
মতামত দিন