আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রসিকিউটর করিম খান বরখাস্ত।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খানকে যৌন অসদাচরণের অভিযোগে তদন্ত চলাকালে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার আইসিসির পরিচালনাকারী সংস্থা এ সিদ্ধান্ত ঘোষণা করে বলে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে।

জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি পরিসেবা কার্যালয়ের তদন্ত প্রতিবেদন, সংশ্লিষ্ট প্রমাণ এবং বিচারিক বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাকে এখন ১২৫ সদস্য রাষ্ট্রের সামনে শৃঙ্খলামূলক কার্যক্রমের জন্য উপস্থাপন করা হবে। তবে তদন্তের বিস্তারিত ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না।

পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, সিদ্ধান্ত সংক্রান্ত সব নথি গোপন রাখা হবে এবং সংশ্লিষ্ট সব পক্ষের গোপনীয়তা ও অধিকার রক্ষার আহ্বান জানানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্তের জন্য সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ে যত দ্রুত সম্ভব একটি বিশেষ অধিবেশন ডাকা হবে।

মতামত দিন