আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল সোনার দাম।
ইসরায়েল-ইরান উত্তেজনা কমার লক্ষণ না দেখা যাওয়ায় আন্তর্জাতিক বাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। মঙ্গলবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৫ দশমিক ৭১ ডলারে পৌঁছেছে।
এর আগে সোমবার স্বর্ণের দাম দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে তেলের দাম কমে আসায় বিনিয়োগকারীরা আবার স্বর্ণমুখী হয়েছেন বলে রয়টার্স জানিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, শুধু ভূরাজনৈতিক অনিশ্চয়তা নয়, বৈশ্বিক মূল্যস্ফীতি এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও স্বর্ণবাজারে প্রভাব ফেলছে। আগামী দিনগুলোতে এই বিষয়গুলোই বাজারের গতিপথ নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে।
মতামত দিন