অপরাধ
ছবি: সংগৃহীত

চকরিয়ায় ডাকাতির সময় মা-মেয়েকে ধর্ষণ, ৬ জন আটক।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বাড়িতে সশস্ত্র ডাকাতির সময় মা ও তার স্কুলছাত্রী মেয়েকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোর থেকে পরিচালিত অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করার পর তারা বাড়িতে থাকা নারী ও তার মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়।

গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ভুক্তভোগী শিশুর মামা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মেয়েটির অবস্থা এখনো আশঙ্কাজনক।

চকরিয়া থানার ওসি মনির হোসেন ৬ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়রা অপরাধীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

মতামত দিন