আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, দুই ক্রু উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

ইরান-ইসরায়েল সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়েছে হরমুজ প্রণালিতেও। সোমবার এই কৌশলগত জলপথের কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

হেলিকপ্টারে থাকা দুই ক্রুকে উদ্ধার করা হয়েছে, তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

নিউইয়র্ক টাইমস দুটি সূত্রের বরাতে জানিয়েছে, হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটিতে বিধ্বস্ত হয়েছে — তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হোয়াইট হাউস এবং মার্কিন সেনাবাহিনীর মধ্যপ্রাচ্য কমান্ড এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তিন মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইরান এরই মধ্যে প্রায় ৩০টি মার্কিন রিপার ড্রোন এবং কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস করেছে। তবে কোনো অ্যাপাচি হেলিকপ্টার এই প্রথম বিধ্বস্ত হলো।

ঘটনাটি ঘটেছে রোববার রাতে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টা হামলার ঠিক পরের দিন। ফলে হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে কারণ কী, সেই প্রশ্ন এখন বিশ্লেষকদের মধ্যে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

মতামত দিন