বাগেরহাটে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আসামি গ্রেপ্তার।
নিজেস্ব প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে উপজেলার ঝালোডাংগা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, শিশুটি পরিমলের বাড়িতে গেলে সে তাকে ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে নির্যাতন চালায়। পরে শিশুটির পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে আটক করে।
চিতলমারী থানার তদন্ত ওসি রোকেয়া খানম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।
মতামত দিন