আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের পর এবার ইরানে ৫ মাত্রার ভূকম্পন অনুভূত।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তেজনার মধ্যেই মঙ্গলবার সকালে ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। হরমুজগান ও কারমান প্রদেশের সারগাজ এলাকায় এই কম্পন অনুভূত হয়।

আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।

এদিকে গতকাল দক্ষিণ ফিলিপাইনে আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে, আহত হয়েছেন দেড় শতাধিক। শুধু সকসারজেন অঞ্চলেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে ৩১টি মরদেহ। এখনও বেশ কয়েকজন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ভূমিকম্পটি এমন সময়ে আঘাত হেনেছিল যখন মানুষ কর্মক্ষেত্রে ও শিশুরা বিদ্যালয়ে ছিল। কম্পনের তীব্রতায় বহু ভবন মাটিতে মিশে গেছে। সিসিটিভি ও মোবাইলে ধারণ করা একাধিক ভিডিওতে ধ্বংসের ভয়াবহ চিত্র উঠে এসেছে।

মতামত দিন