জাতীয়
ছবি: সংগৃহীত

রাশিয়ায় ১ লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, মিলল মস্কোয় সম্মতি।

নিজেস্ব প্রতিবেদক:

বর্তমানে রাশিয়ায় কর্মরত বাংলাদেশির সংখ্যা মাত্র ১০ হাজার। আগামী বছরের মধ্যে সেই সংখ্যা ১ লাখে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে মস্কোয় আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

রুশ কর্তৃপক্ষ এই প্রস্তাবে দ্রুত কাজ করতে রাজি হয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে মস্কো সফর করেন বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও এই দলে ছিলেন। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, গত সাত বছরে এই প্রথম বাংলাদেশ থেকে এত উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া।

বৈঠকে জনশক্তি রপ্তানি ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিজ্ঞান-প্রযুক্তি ও শিক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে লাভরভ বাংলাদেশ প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন, যেখানে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখা নিয়ে অনানুষ্ঠানিক আলোচনাও হয়।

উভয় পক্ষ শিগগিরই জনশক্তি রপ্তানি বিষয়ক আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন