১৪ জেলায় বজ্রঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত।
নিজেস্ব প্রতিবেদক:
আজ সন্ধ্যার আগেই দেশের ১৪টি জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সেইসঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ক্ষতি এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মতামত দিন