জাতীয়
ছবি: সংগৃহীত

তিস্তায় পানি ধরে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

পদ্মা ব্যারেজের আদলে তিস্তা ব্যারেজেও বর্ষার পানি সংরক্ষণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, বর্ষা মৌসুমে পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কাজে লাগানোর লক্ষ্যে এ বছরের মধ্যেই প্রকল্প হিসেবে কাজ শুরু করতে বলা হয়েছে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চলমান আলোচনাও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্টের পর ইউনূস সরকারের সময়ে দুই দেশের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, ভারত এখন সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে। সীমান্তে পুশ ইনের ঘটনাগুলো ইচ্ছাকৃত নয় বলে সরকার মনে করে এবং এই সমস্যা শিগগিরই সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতামত দিন