জাতীয়
ছবি: সংগৃহীত

২০২৭ এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই, রুটিন পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে আপাতত কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত রুটিন অনুযায়ীই পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

সোমবার (৮ জুন) রাজধানীর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, পরীক্ষার সময়সূচি আগে থেকেই প্রস্তুত করা হয়েছে এবং সেটি ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবেই বহাল রয়েছে।

মন্ত্রী আরও বলেন, রমজান শুরুর আগেই পরীক্ষা শেষ করার বিষয়টি বিবেচনায় রেখে রুটিন তৈরি করা হয়েছিল। তবে বর্তমান অবস্থায় সেই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি।

তিনি জানান, ভবিষ্যতে প্রয়োজন হলে অংশীজনদের মতামতের ভিত্তিতে বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে, তবে এখনই নতুন কোনো সিদ্ধান্ত নেই।

সংবাদ সম্মেলনে শিক্ষা প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাউশি মহাপরিচালক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

মতামত দিন