জাতীয়
ছবি: সংগৃহীত

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশু নিহত আহত ২০।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার খুটাখালী–কচ্ছপিয়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। এভারগ্রিন পরিবহন ও চকরিয়া সার্ভিস নামের দুটি বাসের মধ্যে এই সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতিতে গাড়ি চালানো কিংবা নিয়ন্ত্রণ হারানোর কারণে এ সংঘর্ষ ঘটে থাকতে পারে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক চলাচল নিশ্চিত করে।

নিহত শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

মতামত দিন