তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইয়েমেনের, লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে নিষেধাজ্ঞা।
তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে লোহিত সাগরে ইসরায়েলি নৌযান চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে তারা।
মুখপাত্র দাবি করেন, হামলাটি নির্ভুলভাবে পরিচালিত হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে সফল হয়েছে। গাজা, লেবানন ও ইরানে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে বলে তিনি জানান।
লোহিত সাগর প্রসঙ্গে ইয়াহিয়া সারি বলেন, বিবৃতি প্রকাশের মুহূর্ত থেকেই ইসরায়েলের যেকোনো নৌযানকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, প্রতিটি উত্তেজনার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে এবং পরিস্থিতি ও যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ইয়েমেনের সামরিক তৎপরতা ক্রমশ বাড়তে থাকবে।
মতামত দিন