জাতীয়
ছবি: সংগৃহীত

পৌনে তিন মাসে হামে ৬২৮ শিশুর মৃত্যু, একদিনেই গেছে আরও ৮টি প্রাণ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে হামের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮৫ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে হামের তীব্র উপসর্গে এবং ১ জনের মৃত্যু ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে।

গত ১৫ মার্চ থেকে হিসাব করলে দেখা যায়, পৌনে তিন মাসে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৩৬ শিশু এবং ল্যাবে নিশ্চিত হামে মারা গেছে আরও ৯২ জন। সব মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬২৮-এ।

বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে দ্রুত চিকিৎসা এবং বাড়তি সতর্কতাই পারে আরও প্রাণহানি ঠেকাতে।

মতামত দিন