৯ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত।
নিজেস্ব প্রতিবেদক:
আজ সন্ধ্যার মধ্যে দেশের নয়টি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
মতামত দিন