এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানবেন যেভাবে।
আগামী ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ফল জানার একাধিক উপায় রয়েছে। অনলাইনে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার সন, বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।
এসএমএসে জানতে চাইলে মোবাইলে লিখতে হবে SSC (স্পেস) বোর্ডের প্রথম তিন অক্ষর (স্পেস) রোল নম্বর (স্পেস) সাল — এবং পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2026।
মাদরাসা বোর্ডের শিক্ষার্থীরা ফল প্রকাশের সঙ্গে সঙ্গে মোবাইলে পেতে চাইলে আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন। এ জন্য Dakhil MAD (রোল নম্বর) (সাল) লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। কারিগরি বোর্ডের ফলের জন্য একইভাবে SSC TEC (রোল নম্বর) 2026 লিখে একই নম্বরে পাঠালেই হবে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলও ডাউনলোড করা যাবে।

মতামত দিন